সুত্রপাঠ

ডোমেইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডোমেইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ডোমেইনের নামকরণ

লেখকঃ Sardar Ferdous Ibn Motiur প্রকাশের সময় ১১ জানু, ২০১৩ মন্তব্য 2 মন্তব্য
যারা ডোমেইন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য দরকারী কিছু টিপস নিয়ে হাজির হলাম। আশাকরি কাজে দেবে।

১. নামকরনঃ আপনার ডোমেইন নেম ব্যবসার নামের সাথে মিলিয়ে পছন্দ করুন। যাতে ভিজিটর আপনার ব্যবসার নাম মনে করেই ওয়েবসাইটে যেতে পারে।

২. সহজঃ ডোমেইন নেম খুবই সংক্ষিপ্ত এবং সহজে মনে রাখা যায় এমন হতে হবে। এতে ভিজিটর আপনার ওয়েব সাইটের নাম মনে রাখতে পারবে এবং পরিবর্তিতে আবার আপনার সাইটে আসতে পারবে।

৩. সংক্ষিপ্তঃ ডোমেইন নেম পছন্দের ক্ষেত্রে ৪/৫ ক্যারেক্টারকে প্রাধান্য দিন। লম্বা ডোমেইন নেম পরিহার করুন। যেমন- http://www.sutropath.com এটা মনে রাখা কষ্ট সাধ্য। তাই সব সময় অধিক বড় ডোমেইন নেম পছন্দ করা পরিহার করুন।

৪. সতর্কতাঃ আপনার ডোমেইন নেমটি যদি মানুষের সহজেই টাইপ করতে ভুল হওয়ার সম্ভবনা থাকে তাহলে ভুল নামটি ও রেজিস্ট্রেশন করুন।

৫. আবার সংক্ষেপঃ আপনার যদি abbreviations ব্যবহার করার দরকার পড়ে তাহলে অর্থবোধক হয়এবং সহজে মনে রাখা যায় এমন কিছু ব্যবহার করুন। যেমন –shahjalaluniversityofscience&technology.edu সংক্ষেপে হয়েছে sust.edu

৬. হাইফেনঃ হাইফেন যথাসম্ভব পরিহার করুন। যেমন- http://www.sutro-path.com ব্যবহার না করে http://www.sutropath.com ব্যবহার করুন।

৭. ২/৪: To এবং for এর ব্যবহার এড়িয়ে চলুন। কারণ ভিজিটর 2 এবং 4 মনে করতে পারে।

৮. ইউনিকঃ আপনার ডোমেইনটি যাতে অন্য কারো নামের সাথে মিল না থাকে সে দিকে খেয়াল রাখবেন। যদি মিলে যায় তাহলে ভিজিটরদের মধ্যে কনফিউশন তৈরি হবে।

আশাকরি আপনার ডোমেইনের কারণে আপনিও একদিন ওয়েব জগতে ইউনিক হয়ে উঠতে পারবেন।
বিস্তারিত পাঠ →

ডোমেইন ট্রান্সফার নিয়ে যত কথা

লেখকঃ Sardar Ferdous Ibn Motiur প্রকাশের সময় ১০ জানু, ২০১৩ মন্তব্য 1 মন্তব্য
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই জানি ডোমেইন কি। ডোমেইন হলো একটি ইন্টারনেটে একটি ওয়েবসাইটের পরিচয় ঠিকানা। 

ডোমেইন ট্র্যান্সফার কি?

সহজ ভাবে এক রেজিস্টার থেকে অন্য রেজিস্টারে ডোমেইন হস্তান্তর করা কে ডোমেইন ট্র্যান্সফার বলে ।



কেন ডোমেইন ট্র্যান্সফার - প্রোভাইডার এর প্রাইসিং ব্যবধান এবং সার্বিস এবং সাপোর্ট এই তিনটি কারণে ডোমেইন ট্রান্সফার করা হয়ে থাকে । তবে আমাদের দেশে আরেকটি মেজর কারণে ক্লায়েন্ট ডোমেইন ট্র্যান্সফার করে থাকে , তা হচ্ছে প্রোভাইডারের স্বচ্ছতা বা বিশ্বস্ততা ।



ডোমেইন ট্রান্সফার করতে যা প্রয়োজন ,

ডোমেইন ট্র্যান্সফার করতে আপনার ডোমেইনটির নিয়ন্ত্রণ আপনার কাছে থাকা চাই । ডোমেইন ট্রান্সফার করতে আপনার প্রধানত দুটি জিনিস হলেই সম্ভব তা হল “ডোমেইন ট্র্যান্সফার কোড” এটা ভিবিন্ন নামে হতে পারে প্রোভাইডার ভেদে নামের ভিন্নতা থাকতে পারে । যেমন - auth code,transfer key, transfer secret , secret code , EPP code, EPP authentication code, or EPP । এবং দ্বিতীয় হল, যে ইমেইল দিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করা আছে তার এক্সেস ।অর্থাৎ ডোমেইন এডমিন ইমেইল । কেননা , ট্রান্সফার রিকুয়েস্ট এর পর আপনার কাছে অনুমতি চেয়ে একটা মেইল যাবে , যা থেকে আপনাকে সম্মতি দিতে হবে ।



প্রক্রিয়া,

আপনার ডোমেইন প্যানেলে লগইন করুন । ডোমেইন ম্যানেজমেন্ট থেকে আপনার ডোমেইন টি লক করা থাকলে আন-লক করে নিন এবং “ডোমেইন ট্র্যান্সফার কোড” সংরক্ষণ করুন ।

[ কিছু সীমাবদ্ধতায় অনেকের কাছে ডোমেইন কন্টুল থাকে না, আপনি যার থেকে ডোমেইন নিয়েছেন তার সাথে কথা বলে ডোমেইনটি আনলক করে নিন এবং “ডোমেইন ট্র্যান্সফার কোড” চেয়ে নেন । এবং আপনার ইমেইল আইডি দিয়ে আপডেট করে দিতে বলেন । এবং বলে রাখেন আপনি ডোমেইনটি অন্যত্র নিয়ে যাচ্ছেন তিনি যেন অনুমতি দেন । মানে তিনি যদি আপনার রিসেলার হয়ে থাকে তাহলে সে বাধা প্রধান করতে পারবে । ]

আপার নতুন প্রোভাইডারের ওয়েব সাইটে সাইন আপ করে নেন আগে বাগেই । তারপর ডোমেইন ট্রান্সফার অপশনে ক্লিক করুন । দেখবেন আপনার “ডোমেইন ট্র্যান্সফার কোড” চাচ্ছে । কোড দিয়ে দিন , প্রোভাইডার ভেদে কিছু তথ্য বা এডন দেখাতে পারে তা বুঝতে সমস্যা হবে না আসা করি এবং অর্ডার কমপ্লিট করুন ।

ডোমেইন এডমিন ইমেইলে অনুমতি চেয়ে একটা মেইল যাবে , যা থেকে সম্মতি দিয়ে দিন । মানে এরকম, আপনি ডোমেইনটি অন্যত্র সরিরে নিতে চাচ্ছেন বা কেউ নিতে চাচ্ছেন আপনি রাজি আছেন । একটি লিঙ্ক থাকবে তাতে ক্লিক করেই এপ্রুভ করতে হবে ।

ব্যাস শেষ , এবার ৫ দিনের মধ্যে আপনার ডোমেইনটি নিউ প্রোভাইডারের ট্র্যান্সফার হয়ে যাবে ।



যে কারণে ডোমেইন ট্র্যান্সফার প্রবলেম হতে পারে,

ডোমেইন লক করা থাকলে ।

এডমিন এপ্রুবাল রিকোয়েস্ট একসেপ্ট না করলে ।

আপনার প্রোভাইডার বাধা প্রধান করলে ।

“ডোমেইন ট্র্যান্সফার কোড” ভুল থাকলে ।


আরও কিছু তথ্য,

আপনার ডোমেইনটির বয়স ৬০ দিন হতে হবে মিনিমাম , মানে ডোমেইন রেজিস্ট্রেশন করার মিনিমাম ৬০ দিন পর ডোমেইন ট্র্যান্সফার করতে পারবেন । তেমনি , ডোমেইন আগে ট্র্যান্সফার করে থাকলে সেখানেও আপনাকে ৬০ দিন অতিক্রম করার পর ডোমেইন নতুন করে অন্যত্র ট্র্যান্সফার করতে পারবেন ।

এক প্রোভাইডার থেকে অন্য প্রোভাইডারে ডোমেইন ট্র্যান্সফার করতে পারবেন না যদি, দুটি প্রোভাইডারে রেজিস্টার একই হয়। কেননা, বেশির বাগই রিসেলার , সবাই রেজিস্টার না ।

....................................
মোঃ জোবায়ের আলম (বিপুল)
হোস্ট মাইট
বিস্তারিত পাঠ →
^ ☼☼উপরে যাও☼☼ ^